Meyeli Brato O Kotha
₹400.00 ₹320.00
সাধারণভাবে ব্রতের দুটি অংশ। ছড়া এবং কথা। আমরা এখানে প্রধানত লৌকিক বা মেয়েলি ব্রত সম্পর্কেই আলোচনা করব। কেন না, পরমেশপ্রসন্ন রায় প্রণীত ‘মেয়েলি ব্রত ও কথা’ গ্রন্থে যে-ব্রতগুলির প্রসঙ্গ উত্থাপিত হয়েছে, সেগুলি সমস্তই বঙ্গরমণীদের আচরিত লৌকিক ব্রত। বাংলায় শাস্ত্রীয় ও লৌকিক ব্রত মিলিয়ে সংখ্যাটা প্রায় তিনশোর কাছাকাছি। কি আরও বেশি হতে পারে। এর মধ্যে নিখাদ আদিম বা লৌকিক ব্রত বলে যেগুলিকে ভাবা হয়, তার সংখ্যা নিতান্তই নগণ্য। অধিকাংশ লৌকিক ব্রতই সময়ের বহমানতায় মিশ্র সংস্কৃতির পরিচয় বহন করে। গ্রন্থে পরমেশপ্রসন্ন এই জাতীয় তেরোটি ব্রতের পরিচয় দিয়েছেন। যেমন—হরিষ-মঙ্গলচণ্ডী (গয়লার মেয়ে), জয় মঙ্গলচণ্ডী (শ্রীমন্ত সওদাগর), সঙ্কট মঙ্গলচণ্ডী (শঙ্খনাথ), অরণ্যষষ্ঠী (ষেটের বাছা), মূলাষষ্ঠী (আমিষ বিভ্রাট), নাগপঞ্চমী (ছোট বউ), গাড়শী (অলক্ষ্মীর ছলনা), ক্ষেত্র (কৃষি মাহাত্ম্য), বুড়া ঠাকুরাণী (শঙ্কর শাঁখারী), ইতু-রা’ল (দুই ভগিনী), কুলই (শুচি-বাই), নাটাই (ধনপতি সওদাগর ও ধনপৎ কুমারী) এবং পাটাই (বউমার শিক্ষা)। ব্রতগুলিকে লেখক পরিষ্কারভাবেই মেয়েলি বা লৌকিক ব্রত বলে চিহ্নিত করেছেন। এখানে লৌকিক অর্থে কিন্তু সেই মিশ্র সংস্কৃতিসমৃদ্ধ ব্রত। যেখানে নারীর ভাবনার মধ্যে কামনা-বাসনা-চাহিদার আদিম নিজস্বতা আছে, তেমনই শাস্ত্রবিহিত কিছু আচারও রয়েছে। এখানে কোথাও পূজা এবং পুরোহিতের প্রয়োজন, কোথাও নেই।
In stock
Additional information
| Weight | .45 kg |
|---|---|
| Dimensions | 8.5 × 5.5 × .5 in |
| Author | |
| Binding | |
| Edition | |
| ISBN | |
| Language | |
| Page Count | |
| Publisher | Hawakal Publishers Private Limited |
| Release Date | 23 November 2025 |
| Editor | Arunanshu Bhattacharya |


Reviews
There are no reviews yet