Amlobrishti
₹200.00
শবরী রায় কবিতা লেখেন মূলত বাঙলায়। কাব্যগ্রন্থ হিসেবে ‘অম্লবৃষ্টি’ ওঁর দশম কবিতা-বই। জাপানি হাইকু-র আদলে লেখা এই তিন-পঙ্ক্তি-কবিতামালা আর্তনাদের মতো শোনায়। অপেক্ষা করুন পাঠক, আর্তনাদ শুনেই থমকে যাবেন না। এই আর্তনাদ কখন যে আত্মগত সংলাপ হয়ে ওঠে, ঠাহর করা মুশকিল হয়। শবরী লিখেছেন, “সারেনি, লুকিয়ে রাখা ক্ষত / চাঁপাফুল ফোটে ঝরে যায় // মগডালে উৎসুক চোখে অপেক্ষা করে শকুন”। ফুলগাছে শকুন — এমন দৃশ্যকল্প কতটা বাস্তবনিষ্ঠ সেই তর্কে যাওয়া অবান্তর। ধরা যাক লুকিয়ে-রাখা ক্ষত দীর্ঘ উপেক্ষায় পূতিগন্ধময় যা মাংসাশী ছেদকের প্রিয়। এহেন ক্ষতে আগ্রহী চোখের অভাব নেই এই চরাচরে। এই গ্রন্থের অন্যত্র শবরী নির্দেশ দিয়েছেন, “মুখোশ পরে থাকো / সুন্দর সব মুখোশ // আরও কয়েকটা কিনো, আমি মুখোশ বানাই”। আপাত-সহজ এই কবিতায় সাধারণের নয়, এমনকী পাঠকেরও নয়, বরং কবিদেরই মুখোশ-প্রিয়তা উন্মোচিত করেননি কি শবরী? আড়াল-প্রিয় শবরী ভাঙা ঘরে ভাঙা সংসার তুলে ধরেছেন, “দূরত্ব কমছে ঘরের / এক ঘর থেকে অন্য ঘর // দেয়াল পড়ে গেলো ধসে, ছাদও রইলো না”। অতীত ও সমসাময়িক যন্ত্রণার প্রাসঙ্গিক দলিল শবরী রায়-এর ‘অম্লবৃষ্টি’।
In stock
Additional information
| Weight | .25 kg |
|---|---|
| Dimensions | 7 × 5 × .4 in |
| Author | |
| Binding | |
| Edition | |
| ISBN | |
| Language | |
| Page Count | |
| Publisher | Hawakal Publishers Private Limited |
| Release Date | 22 January 2025 |


Reviews
There are no reviews yet