Ekta Kharap Chele Chai

350.00 280.00

আমি একজন আদ্যন্ত রাজনৈতিক মানুষ। একসময় সক্রিয় রাজনীতি করেছি। তাই পৃথিবীতে ঘটে-চলা রাজনৈতিক ঘটনাবলি থেকে আমি কিছুতেই মুখ ফিরিয়ে থাকতে পারি না। বললাম বটে ‘রাজনৈতিক’ ঘটনাবলি, কিন্তু পৃথিবীতে সত্যিই এমন কোনো ঘটনা ঘটে কি যা রাজনৈতিক নয়? কোনো কোনো ক্ষেত্রে একটি ঘটনার পেছনে-থাকা রাজনীতিটুকু একটু বেশি স্পষ্ট করে আমাদের চোখে ধরা পড়ে, এই যা। এই ধরনের ঘটনাগুলি আমাকে প্রবল নাড়া দিয়ে যায়, কখনও ক্ষুব্ধও করে। আমি কবিতা না-লিখে পারি না। এমনও হয়েছে যে, দিনের শুরুতে হয়তো আমি এমন একটি কবিতা লিখেছি যেটি আমার একক বেদনা ও নিঃসঙ্গতার সন্তান, অথচ সেই দিনের শেষেই আমি এমন একটি কবিতা লিখেছি যা প্রবলভাবে রাজনৈতিক এবং উচ্চকিত। এর কারণ ওই দিনের সকাল এবং সন্ধের মধ্যিখানে ঘটে গেছে এমন একটি ঘটনা যা আমাকে আমূল নাড়িয়ে দিয়েছে। এই গ্রন্থে এই ধরনের একাধিক কবিতা জায়গা পেল।

In stock

Categories: ,
Share this

Additional information

Weight .300 kg
Dimensions 8.5 × 5.5 × .6 in
Author

Binding

Edition

ISBN

Language

Page Count

Publisher

Hawakal Publishers Private Limited

Release Date

30 December 2025

Reviews

There are no reviews yet

Be the first to review “Ekta Kharap Chele Chai”

Your email address will not be published. Required fields are marked *