Mundu
₹250.00 ₹200.00
কবি শব্দের সঙ্গে শব্দ জুড়ে যে কবিতা-মানুষ তৈরি হয়, অভিনন্দনের এই কাব্যগ্রন্থ সেই কবিতা-শরীরের ‘মুণ্ডু’। এই মস্তিষ্কের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে বাস করে রোম্যান্টিকতা, দিনকাল, আড্ডা, স্মৃতি, নস্ট্যালজিয়া, রাজনীতি ও খিদে। কেউ কাউকে ছাপিয়ে যায় না। সকলে সুষম পরিমানে উঠে আসে শব্দের গায়ে। ফলে একরৈখিক ধারণায় এই বই বেঁধে ফেলা মুশকিল। অভিনন্দনকে যারা চেনেন তারা জানেন, সে সামান্যতেই সমগ্রকে ধরে রাখে। না-হলে সে কেমন করে বলে, ‘দেবত্ব চাই না, শুধু আরেকটু গেঁড়িবাটি পেলেই অমর…’। আবার কুচো চিংড়ি চিবোতে চিবোতে সে লেখে, ‘…মুখের ভেতর আরেকটি মুখ, আরেকটি মাথা / যখন চিবিয়ে খাই মনে পড়ে রাষ্ট্রের কথা, / আমাকে ঠিক এভাবেই গিলে নিয়ে সংবিধানের / চোখ থেকে জল ঝরে পড়ে।…’ তেমনই তার সহজ রোম্যান্টিকতা, ‘…জলের আঘাতে যদি ধুয়ে যাও সেই ভয়ে ভয়ে / তোমাকে বাগান ভেবে অতি যত্ন করি…’। এ-সবই এই বইয়ের উপাদান। উপাদান সামান্য আর, স্বাদে বহুমানী।
In stock
Additional information
| Weight | .25 kg |
|---|---|
| Dimensions | 8.5 × 5.5 × .4 in |
| Author | |
| Binding | |
| Edition | |
| ISBN | |
| Language | |
| Page Count | |
| Publisher | Hawakal Publishers Private Limited |
| Release Date | 14 July 2026 |


Reviews
There are no reviews yet